বাজারে ঢুকে পড়া কাভার্ডভ্যানের চাপায় নিহত বেড়ে ৫

নরসিংদী প্রতিনিধি
৩০ জুন ২০২২, ১২:২১আপডেট : ৩০ জুন ২০২২, ১৩:৫৭

নরসিংদীর রায়পুরা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে দুর্ঘটনার পর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে একজন মারা গেছেন।

এর আগে সকাল ৬টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার ফজর আলীর ছেলে ফারুক (৪৫) এবং নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মোছাকিন মিয়া (৩০), মাহমুদাবাদ সরকার বাড়ির জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬) ও ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০)।

আরও পড়ুন: কাভার্ডভ্যানের চাপায় ৩ পথচারী নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, সকায় ৬টায় ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এ সময় বেশকিছু দোকান ও অটোরিকশা চাপা দেয়। এতে বাজারে থাকা পথচারী ফারুক, বাচ্চু ও মোছাকিন ঘটনাস্থলেই মারা যান। ভৈরবে হাসপাতালে নেওয়ার পর রিপনের মৃত্যু হয়। ঢাকায় নেওয়ার পথে মাধবদী এলাকায় মারা যান শাজাহান। এ ঘটনায় আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের