সেই জিতুকে স্কুল থেকে বহিষ্কার

সাভার প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ১২:৪৩আপডেট : ০১ জুলাই ২০২২, ১২:৪৬

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় গ্রেফতার আশরাফুল ইসলাম জিতুকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকালে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জিতুকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে কখনও কোনও শিক্ষকের ওপর এই ধরনের হামলা করার সাহস কেউ না পায়।’

আরও পড়ুন: শিক্ষককে পিটিয়ে হত্যা, মামলায় কিশোর বললেও ছাত্রের বয়স ১৯

প্রসঙ্গত, গত ২৫ জুন দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপলকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় দশম শ্রেণির ছাত্র জিতু। পরে আহত শিক্ষককে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিইউতে রাখা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই নিহত শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে আশুলিয়া থানায় স্কুলছাত্রকে প্রধান আসামি ও আরও তিন-চার জনকে অজ্ঞাত করে একটি মামলা করেন। 

আরও পড়ুন: শিক্ষক হত্যা, জিতুর ৫ দিনের রিমান্ড

প্রধান আসামি জিতুকে গত বুধবার গাজীপুর থেকে গ্রেফতার করে র‍্যাব। বৃহস্পতিবার তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। আদালত তার পাঁচ দিনের  রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় গ্রেফতার জিতুর বাবাও পাঁচ দিনের রিমান্ডে রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: তিন আসামি রিমান্ডে, দুই জন কারাগারে
স্বামী যাকে বাসায় ডেকে আনলেন, তিনি কেড়ে নিলেন ৩ জনের প্রাণ
ভারতে যেতে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, দেশত্যাগে ছিল নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব