দুপুর গড়াতেই চাপহীন এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

ফরিদপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ১৬:২৫আপডেট : ০১ জুলাই ২০২২, ১৬:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মধ্যরাত থেকে টোল আদায় শুরু হয়েছে। টোল আদায়ের প্রথম দিন শুক্রবার (১ জুলাই) সকাল থেকে মহাসড়কের ভাঙ্গার বগাইল টোল প্লাজা এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। তবে দুপুর গড়াতেই কমতে থাকে গাড়ির চাপ।

জানা গেছে, বগাইলে মোট ১২টি বুথ রয়েছে টোল নেওয়ার জন্য। এর মধ্যে সকালে পাঁচটি এবং দুপুর পর্যন্ত আরও দুটি বুথ চালু করা হয়। বর্তমানে সাত বুথ চালু রয়েছে। বিকাল নাগাদ আরেকটি বুথ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টোল প্লাজায় বুথ বসানোর কাজে নিয়োজিত রয়েছেন নেটওয়ার্ক প্রকৌশলী তাওফিক আহমেদ রনি। তিনি জানান, সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মোট সাতটি বুথ চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে আটটি বুথ চালু করা হবে।

তিনি আরও জানান, বগাইল টোল প্লাজায় মোট ১২টি বুথ বসানো হবে। এ ছাড়া মালিগ্রাম ও পুলিয়ায় পর্যায়ক্রমে আরও চারটি বুথ বসানো হবে। 

বুথের দায়িত্বে থাকা সাব্বির হোসেন বলেন, ‘সকালে বুথ কম থাকায় গাড়ির চাপ পড়ে। এখন অনেকটা স্বাভাবিক রয়েছে। এ ছাড়া শুক্রবার হওয়ার কারণে ঢাকামুখী গাড়ির চাপ থাকবে।’

হাইওয়ে থানার ওসি হামিদউদ্দিন আহমেদ বলেন, ‘সকাল থেকেই ভাঙ্গা হাইওয়ে থানার সদস্যরা টোল এলাকায় কর্মরত রয়েছে। আমি নিজেও এখানে সকাল থেকে অবস্থান করছি।’

তিনি আরও জানান, মোট সাতটি বুথ চালু করা হয়েছে। বিকাল নাগাদ আটটি বুথ চালু করা হবে। ঢাকা থেকে আসা গাড়ির টোল আদায় করা হচ্ছে পাঁচ বুথে এবং ঢাকাগামী যানবাহন থেকে দুটি বুথের মাধ্যমে টোল নেওয়া হচ্ছে। সকালে গাড়ির চাপ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী