সেতুতে বিকল পিকআপকে আরেক পিকআপের ধাক্কা, নিহত ১

টাঙ্গাই‌ল প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১১:৩৪আপডেট : ০২ জুলাই ২০২২, ১২:১০

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল হ‌য়ে দাঁড়ি‌য়ে থাকা পিকআপ ভ্যানে আরেক পিকআপের ধাক্কায় এক চালক নিহত হ‌য়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। শনিবার (২ জুলাই) ভোরে সেতুর ৪০ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালকের নাম রাসেল আহম্মেদ। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর ওপর ৪০ নম্বর পিলারের কা‌ছে ঢাকাগামী মুরগীবাহী একটি পিকআপ হঠাৎ বিকল হয়ে যায়। মেরাম‌তের জন্য সেখানে রাখা হয়। এ সময় পেছন থেকে আ‌রেক‌টি পিকআপ এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগীবাহী পিকআপের চালক মারা যান। আহত হয় দুই জন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ও লাশ থানায় নিয়ে আনা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী