ফতুল্লায় কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ০০:০৯আপডেট : ০৩ জুলাই ২০২২, ০০:০৯

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় বিয়ের প্রলোভনেএক কিশোরীকে রাতভর একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (২ জুলাই) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ইমরুল (১৮) ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার আওলাদ হোসেনের ছেলে।

মামলায় এজাহারে উল্লেখ করা হয়, গত পাঁচ বছর ধরে ফতুল্লার একটি এলাকায় ভুক্তভোগী কিশোরী তার বোনের বাড়িতে বসবাস করে আসছে। প্রতিবেশী হওয়ার সুবাদে ইমরুল (১৮) প্রায় সময় তার বোনের বাসায় যাতায়াত করতো। সে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিতো। কিশোরী তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ইমরুলকে কয়েকবার সতর্কও করা হয়। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, শুক্রবার (১ জুলাই) রাত নয়টার কিশোরীর বোন ও দুলাভাই বাসায় ছিল না। এই সুযোগে ইমরুল কিশোরীর বোনের বাড়িতে প্রবেশ করে তাকে কৌশলে ডেকে নিয়ে যায়। ইমরুলের বাড়ির তৃতীয় তলার ছাদের সিঁড়ি কোঠায় নিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

কিশোরীর বোন ও দুলাভাই বাড়ি ফিরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। শনিবার (২ জুলাই) ভোর সাড়ে ৫ টায় কিশোরী বাসায় ফিরে এসে তার বোন ও দুলাভাইকে এ ঘটনা জানায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম