প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সড়কের পাশে নেতাকর্মীরা

মাদারীপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১০:১৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ১০:৩৬

জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। এরপর ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দেন। তাকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা গেছে।

সকাল থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীরা সড়কের বিভিন্ন অংশে আসতে শুরু করেন। পদ্মা সেতুর জাজিরা থেকে শিবচরের দত্তপাড়া এলাকা পর্যন্ত সড়কের পাশে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীরা সড়কের বিভিন্ন অংশে এসে দাঁড়ান

এদিকে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলনা রক্ষাকারী বাহিনী। যানবাহন ও সাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।

শিবচরের ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন বিপু বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়ক দিয়ে টুঙ্গিপাড়া গেছেন। তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে এখানে এসেছি।’

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সড়কের পাশে নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রায় সাড়ে তিন বছর পর জন্মভূমি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কপথে এই যাত্রায় প্রধানমন্ত্রীর ছেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন।

সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দেন। পরে সেতু পার হয়ে জাজিরা প্রান্তের ফলকের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। সেখানে প্রায় আধাঘণ্টার মতো যাত্রা বিরতি নেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। পরে আবারও তারা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা শুরু করেন।

/এসএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী