বন্ধুদের নিয়ে বান্ধবীকে ধর্ষণ, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৪:৪৯আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৪:৫৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ তরুণকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত ২৯ জুন তাকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাতখানা সৈয়দপুর এলাকায় এক বন্ধুর নানার বাড়িতে ডেকে নেয় ওই তরুণ। পূর্বপরিকল্পনা অনুযায়ী বাড়ির ছাদে আরও পাঁচ জন অপেক্ষা করছিল। ওই তরুণ সেখানে নিয়ে ছয় জন মিলে ধর্ষণ করে। 

ঘটনার পর ভয়ে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি ভুক্তভোগী। পরে বুধবার বাবা-মাকে জানালে তারা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একে একে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। এখনও এক অভিযুক্ত পলাতক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী