বাসচাপায় প্রাণ গেলো দুই ভাইসহ ৪ জনের

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ০৮:৪৯ আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৯:০৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের চাপায় দুই ভাইসহ ব্যাটারিচালিত ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) রাত ১২টায় জামালপুর-ধনবাড়ী সড়কের উপজেলার নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন—গোপালপুর উপজেলার সুতি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকারের ছেলে ভ্যানচালক বাবুল কর্মকার (৫০), জামালপুরের রামনগর এলাকার শহিদের ছেলে সাইফুল ইসলাম (২২), সাইফুলের ছোট ভাই মিদুল (১৫) ও একই গ্রামের ফজলুলের ছেলে হাসান (১৯)।

ধনবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই আশিকুজ্জামান জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের চালকসহ দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি