ঈদের আগে সড়কে ঝরলো ২ প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ১৯:৩৪আপডেট : ০৯ জুলাই ২০২২, ২১:৫১

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) বিকালে উপজেলার সিঙ্গুরিয়া ও মহাসড়কের চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নিলুুফা আক্তারের (২৫) পরিচয় মিলেছে। তিনি জেলার গোপালপুর উপজেলার ভেড়াডাকরী এলাকার ঠান্ডু মিয়ার মেয়ে। নিলুফা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, এলেঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভূঞাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নিলুফা। এ সময় আরও দুই জন আহত হন।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার স্বপন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

অপর দিকে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় যানজটে আটকে পড়ে এক যুবক গাড়ি থেকে নেমে পানি আনতে যান। পানি নিয়ে ফেরার সময় ওই যুবক বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহ নিয়ে চলে যান। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক