জাজিরায় তীব্র যানজট, আটকে আছে দুইশ’র বেশি গাড়ি

শরীয়তপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ০০:৫৩আপডেট : ১৬ জুলাই ২০২২, ০০:৫৩

জাজিরা থেকে জামতলা ছাড়িয়ে প্রায় চার কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টা থেকে এ যানজট চরম আকার ধারণ করে। এতে ঢাকা ও শরীয়তপুর উভয়মুখী সড়কে ছোটবড় দুই শতাধিক যানবহন আটকে আছে। যানজট নিরসনের জন্য কাজ করছে জাজিরা থানা পুলিশ।

সরেজমিন দেখা যায়, জাজিরা টিঅ্যান্ডটি মোড় থেকে নড়িয়া রাজনগর ইউনিয়নের জামতলা ছাড়িয়ে রাত আট থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।  এছাড়াও কাজির হাটের পরেও কিছু অংশে যানজটের সৃষ্টি হয়েছে। চালক ও স্থানীয়রা বলছেন সরু রাস্তার কারণেই এ যানজটের ভোগান্তি।

সাভার ধামরাই থেকে আনন্দ ভ্রমণে আশা কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পদ্মা সেতু চালু হলেও এ এলাকার সড়কের উন্নয়ন হয়নি।  আমরা চার ঘণ্টার বেশি আটকে আছি। আমাদের আনন্দ ভ্রমণ মাটি হয়ে গেছে। কখন যে বাসায় ফিরবো, তা নিয়েই এখন চিন্তা হচ্ছে। 
 
 নড়িয়া ভোজেশ্বর থেকে আসা ঢাকাগামী গ্লোরি পরিবহনের যাত্রী আব্দুস সামাদ বলেন, আমি মেয়েকে নিয়ে ঢাকায় যাবো। সন্ধ্যায় গাড়িতে উঠেছি, এখন আটকে আছি। কখন যে ঢাকায় যাবো আল্লাহ ভালো জানেন। তারপর আবার শুনতেছি পদ্মা সেতুর পারে না কি গাড়ির চাপ। এখান বাড়িও ফিরতে পারছি না। 

শরীয়তপুর পরিবহনের এক যাত্রী রাসেল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের জেলায় পদ্মা সেতু। আর আমরাই সবচেয়ে বেশি অবহেলিত। চার ঘণ্টা ধরে বসে থেকে অতিষ্ঠ হয়ে গেছি।

শরীয়তপুর সুপার সার্ভিসের এক চালক বলেন, শরীয়তপুরের এই রাস্তাটি খুব সরু। আমরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। সামান্য অটোরিকশাকে সাইট দিতেও আমাদের কষ্ট হয়। 

জাজিরা থানার এসআই ইউনুস বলেন, আমরা চেষ্টা করছি গাড়িগুলো সুন্দরভাবে সাইট করে ছাড়িয়ে দিতে। যাতে রাস্তায় কোনও যানজট না থাকে। 

 

/টিটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী