অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেলো কলেজছাত্রের

মুন্সিগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১০:২২আপডেট : ১৮ জুলাই ২০২২, ১০:২২

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় থেমে থাকা সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় উৎপল দাস (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন।

সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার নিমতলীর সিংগার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

উৎপল দাস সিরাজদিখান উপজেলার গোয়ালপাড়া এলাকাল গোবিন্দ দাসের ছেলে। তিনি ইছাপুরা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশায় সিরাজদিখানে আসছিলেন উৎপল দাসসহ কয়েকজন। সাড়ে ৮টার দিকে নিমতলীর সিংগার টেক নিমতলা এলাকায় অটোরিকশাটি থেমে ছিল। এ সময় সিরাজদিখান পরিবহনের ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে উৎপল দাস ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় তপু দাসসহ তিন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী