নদীর পাড়ে পরিত্যক্ত ঘরে তরুণী মরদেহ, মাথায় ৩ ইঞ্চি গর্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ২৩:০৫আপডেট : ২০ জুলাই ২০২২, ২৩:০৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে এক তরুণীর গলিত মরদেহ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকাল ৩টায় মুড়াপাড়া নামাবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘরে দুপুর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে দুর্গন্ধের কারণ জানতে স্থানীয় লোকজন সেখানে গেলে একটি মরদেহ দেখতে পান। এ সময় তারা পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার এসআই পঙ্কজ কান্তি সরকার জানান, নদীর পাড়ে একটি পরিত্যক্ত ঘরে আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ইটের আঘাতের চিহ্ন রয়েছে, মাথার ডান পাশে আঘাতের ফলে তিন ইঞ্চি গর্ত হয়েছে। মরদেহের পচনের ধরন দেখে ধারণা করা হচ্ছে, লাশটি ৪-৫ দিন আগের।

তিনি আরও জানান, তরুণীর পরনে হালকা গোলাপি রঙের টি-শার্ট ও কালো রঙের জিন্স প্যান্ট ছিল। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কি-না তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পরে বলা সম্ভব হবে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী