বিদ্যুৎ সাশ্রয়ে অফিস-বাসার এসি বন্ধ করে দিলেন ইউএনও

শরীয়তপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ২৩:২৪আপডেট : ২০ জুলাই ২০২২, ২৩:২৪

বিদ্যুৎ সাশ্রয়ে নিজ কার্যালয়ের এসি ও ভেতরের ডেকোরেশন সব বাতি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। এই সংক্রান্ত একটি একটি নোটিশ টানিয়ে রেখেছেন তিনি। সেখানে লেখা রয়েছে, আপনারাও যার যার ব্যক্তিগত ক্ষেত্রে আন্তরিকভাবে বিদ্যুৎ সাশ্রয়ী হোন।

নিজ অফিসের এসি বন্ধ করে তার ওপর এই কথাটি নোটিশ আকারে সেঁটে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রশংসায় ভাসছেন। নোটিশের ছবিটি অনেকে ফেসবুকেও শেয়ার করছেন।

বুধবার (২০ জুলাই) তার কার্যালয়ে গেলে দেখা যায়, অফিসের প্রতিটি জানালা খুলে দেওয়া হয়েছে। যাতে করে বাইরের আলো সহজেই প্রবেশ করতে পারে। শীতাতাপ যন্ত্রটি বন্ধ রাখা হয়েছে। গরম বেশি থাকায় ফ্যান চালু রাখা হয়েছে।

ইউএনওর টানিয়ে দেওয়া নোটিশ

ইউএনও মনদীপ ঘরাই বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশে ও সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যকে মেনে চলার জন্য অনুরোধ করার আগে নিজেই সাশ্রয়ী হয়ে অন্যকে পরামর্শ দেবো।’

তিনি আরও জানান, বাসার এসিও বন্ধ রেখেছেন। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, ফ্যান এমনকি বিনা প্রয়োজনে টেলিভিশন দেখাও বন্ধ করে দিয়েছেন তিনি। চলমান বিদ্যুৎ সংকট না কাটা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি সবার উদ্দেশে বলেন, ‘যার যার স্থান থেকে যদি আমরা সচেতন হই, তাহলে এ সংকট মোকাবিলা করা সহজ হবে।’

/এফআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের