শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ১৮:৪৮ আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮:৪৮

টাঙ্গাইলের নাগরপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে করা মামলায় লিয়াকত আলী (৫৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

সেই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। দণ্ডিত লিয়াকত আলী নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ান আলীর ছেলে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকালে ১০ বছর বয়সী ওই শিশু বাড়ির পাশে খেলছিল। পরে লিয়াকত আলী বরই খাওয়ার আশ্বাসে নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরদিন ভুক্তভোগী বাড়ির লোকজনকে ঘটনার বিষয় জানায়। এ ঘটনায় ওই শিশুর ওই বছরের ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই আব্দুল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই আসামি লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন। মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ মোট আট জন আদালতে সাক্ষ্য দেন। আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

/এফআর/
সম্পর্কিত
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি