নেই রুট পারমিট, তাকওয়া পরিবহনের ৭ চালকের কারাদণ্ড 

গাজীপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ২০:৪৫আপডেট : ২৫ জুলাই ২০২২, ২০:৪৫

গাজীপুর শহরে নির্ধারিত রুট পারমিট না থাকার অপরাধে তাকওয়া পরিবহনের (মিনিবাস) সাত চালককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার ওই দণ্ড দেন। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরুল হোসেন।

সোমবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠের পাশের সড়কে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব দণ্ড দেওয়া হয়। গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গাজীপুর শহরে ভাওয়াল রাজবাড়ি সড়কে চলাচলকারী তাকওয়া পরিবহনের (মিনিবাস) রুট পারমিট ছিল না। তাদের এ বিষয়ে সতর্ক করা হলেও তারা নিয়ম মানছিল না। নির্দেশ ও নিয়ম অমান্য করায় শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠের পাশের সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকওয়া পরিবহনের চালক জাকের হোসেন (২৭), আব্দুল মালেক (৩৫), আক্কাছ আলী (৪৫), ফরিদুল ইসলাম (২৪), মুছা আলী (৪৩) ও আবুল হোসেনের (৪০) প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারদণ্ড এবং বয়স বিবেচনায় আবুল কালামকে (৫৫) এক হাজার টাকা জরিমানাসহ ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়।   

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী