চাঁদা না পেয়ে রেস্তোরাঁ কর্মচারীদের মারধরের অভিযোগ, এএসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
৩০ জুলাই ২০২২, ০৩:৪৬আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৩:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রেস্তোরাঁর দুই কর্মচারীকে মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  এ ঘটনায় শুক্রবার (২৯ জুলাই) রাতে অভিযুক্ত ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই বারেককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল মহাসড়কের পাশে সুগন্ধা রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘বৃহস্পতিবার দুপুরে একটি খাবার হোটেলে প্রবেশ করেন পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি। এ সময় তিনি বসে থাকা এক যুবককে চড়-থাপ্পর মারতে শুরু করেন। মারধর করে তাকে সেখান থেকে বের করে নিয়ে যান। একইভাবে আরেকটি ভিডিওতে আরেক যুবককে মারধর করতে দেখা যায়।

অভিযোগ উঠেছে সুগন্ধা রেস্তোরাঁর কর্মচারী সাগর ও নাঈমকে মারধর করা হয়। তারা জানান, প্রতিমাসে ভুলতা ফাঁড়ির পুলিশ দুই হাজার করে টাকা নেয়, মাসোহারা হিসেবে এ টাকা দিতে হয়। ঈদের ছুটিসহ নানা কারণে টাকা দিতে বিলম্ব হয়। তাই পুলিশ কর্মকর্তা বারেক ওইদিন এসে তাদের মারধর করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত পুলিশের এএসআইকে ভুলতা ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী