বাসচাপায় প্রাণ গেলো ৫ জনের

গাজীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ০৮:৫২আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৮:৫৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় অটোরিকশাচালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) রাত ১১টায় উপজেলার টিএনটি বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার আতিকুল ইসলাম (৩৫), মেহেদী (৩০), সিদ্দিকুর রহমান ও অটোরিকশাচালক নজরুল ইসলামসহ (৩৪), নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত জানান, চার যাত্রী রাতে কাজ শেষে চন্দ্রা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। উপজেলার মাহিষবাথান এলাকায় পৌঁছালে পেছন থেকে কেপি পরিবহনের একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুতগতির ইতিহাস পরিবহন সড়কে পড়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়। ইতিহাস পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম