নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ২৩:৩৮আপডেট : ৩১ জুলাই ২০২২, ২৩:৩৮

নারায়ণগঞ্জে পূর্ব-বিরোধকে কেন্দ্র করে মো. সজিব নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

নিহত মো. সজিব (২০) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পুকুরপাড় ছোট মসজিদ এলাকার কামাল মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিংক রোডের পাশে চানমারি মাউরাপট্টির কয়েকজন যুবকের সঙ্গে সজিবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে চলে যায় ওই যুবকরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহতের বন্ধুদের কাছ থেকে জেনেছি পূর্ব-বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাত করা হয়েছে। তবে কি নিয়ে বিরোধ ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।’

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘লিংক রোডে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী