সড়কের পাশে খুঁটিতে ঝুলছিল যুবকের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১২:১৯আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২:১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় বকুল মিয়া (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

বকুল মিয়া নরসিংদি মাদবদী জোয়াইরাকান্দা এলাকার মো. দুলাল ভান্ডারির ছেলে। তিনি পেশায় ভাঙারি বিক্রেতা।

আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আসাদুজ্জামান জানান, সকালে বৈইলারকান্দি গ্রামে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে লাশ নামান। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনও এক সময়ে এ ঘটনা ঘটেছে। সকালে এলাকার লোকজন বৈদ্যুতিক খুঁটিতে লাশ ঝুলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশ উদ্ধার করেছেন। ময়নাদতন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের