বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, ঘুমন্ত নারীর ওপর এসিড নিক্ষেপ

নরসিংদী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ২০:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২১:২১

নরসিংদীর পলাশে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে (২৫) এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় শফিকুল ইসলাম ওরফে পঙ্খী মিয়া (৩০) নামে এক যুবককে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এসিডে ওই নারীর বাম হাত ও পিঠসহ কোমর পর্যন্ত ঝলসে গেছে। নরসিংদীর সদর হাসপাতালে ওই নারী চিকিৎসাধীন বলে জানিয়েছেন স্বজনরা। বুধবার (৩ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

সোমবার (১ আগস্ট) ভোরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়গনর গ্রামে এই এসিড সন্ত্রাসের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পলাশ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতার শফিকুল ইসলাম পঙ্খী নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার টাওরা গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, ওই নারী তার মেয়েকে নিয়ে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে বাবার বাড়িতে বসবাস করে আসছেন। গত ৪ মাস আগে রূপগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম পঙ্খী মিয়া তাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর খোঁজ নিয়ে সমস্যা মনে হওয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে নারীর পরিবার। এর পর থেকে পঙ্খী মিয়া বিভিন্ন সময় ওই নারীকে উত্ত্যক্ত করতো। এক সময় প্রস্তাবে রাজি না পঙ্খী মিয়া ওই নারীকে প্রাণ নাশেরও হুমকি দেয়। গত ২ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে বাড়ির পেছন দিক দিয়ে এসে ঘরের দরজার ফাঁক দিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা ওই নারীর ওপর এসিড নিক্ষেপ করে পঙ্খী। এ সময় ওই নারীর চিৎকারে সবাই এগিয়ে এলে সে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদীর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। 

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, এসিডে ওই নারীর বাম হাত ও পিঠসহ কোমড়ের ১২ থেকে ১৬ শতাংশ ঝলসে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদীর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘুমন্ত ওই নারীর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসিড নিক্ষেপ করার কথা স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের