পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে শিশু নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ২৩:০৪আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২৩:১৪

পরিবারের সঙ্গে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে ঘুরে ফেরার পথে নৌকা থেকে পড়ে বায়েজিদ (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নবনির্মিত সেনানিবাস এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ শিশু গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবুজর গিফারী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকাল সাড়ে ৫টার দিকে জেলার মিঠামইন থেকে শিশু বায়েজিদ নৌকা থেকে পড়ে হাওরের পানিতে নিখোঁজের ফোন আসে। ঘটনার সংবাদ পেয়ে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। মিঠামইন হাওরের নবনির্মিত সেনানিবাস এলাকা বলতে পারলেও নৌকা থেকে পড়ে কোথায় নিখোঁজ হয়েছে তা সঠিক বলতে পারছেন শিশুটির পরিবার।

বায়েজিদের মামা মাসুদ রানা হৃদয় জানান, বুধবার বিকালে মিঠামইন হাওর ভ্রমণ শেষে ফেরার পথে নির্মাণাধীন সেনানিবাসের পাশে নৌকা থেকে হাওরে পড়ে যায় বায়জিদ। এ সময় কিছু একটা শব্দ হয়েছে ভেবে আর খেয়াল করেননি। খানিকটা দূর যেতেই দেখি নৌকায় বায়েজিদ নেই। পরে সেখান থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
সুনামগঞ্জে বৃষ্টিতে হাওরে ফের বাড়ছে পানি, বাকি ধান নিয়ে উদ্বেগ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি