বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো একজনের

রাজবাড়ী প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১৬:৪৭আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৭:০১

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পাংশা আজিজ সরদার বাস স্ট্যান্ড সংলগ্ন পাংশা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইউসুফ প্রামাণিক। তিনি ফরিদপুর সদর উপজেলার গোল চত্বর এলাকার হানিফ প্রামাণিকের ছেলে। নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক।

পাংশা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী (ঢাকা মেট্রো-ব ১৪-২৬৭২) বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালককে মৃত ঘোষণা করেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এই ঘটনায় পুলিশ  কাউকেই আটক করতে পারিনি।

পাংশা হাইওয়ে থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা বলেন, ট্রাক চালকের মরদেহ সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি তারা এই ঘটনায় মামলা করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক ও বাসটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি