সড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

গাজীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৮:১৬আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮:১৬

গাজীপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাপাতি, চাকু ও মোবাইল উদ্ধার করা হয়েছে। 

রবিবার (৭ আগস্ট) জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- শহিদুল ইসলাম ওরফে নবাব (২৪), মোবারক হোসেন (১৯), মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), দেলোয়ার হোসেন ওরফে দেলু (২৮) এবং রিপন মিয়া (২৮)। তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি চাকু ও ছয়টি মোবাইল উদ্ধার করা হয়।

বাসন থানার ওসি মালেক খসরু খান বলেন, ‌‘শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বাসন থানার চাঁন মিয়া সুপার মার্কেটের সামনে জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের