তুরাগ নদে গোসলে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২২, ২০:০০আপডেট : ০৯ আগস্ট ২০২২, ২১:৪৬

গাজীপুরে তুরাগ নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে মহানগরীর কড্ডা খোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, গাজীপুর মহানগরের বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকার আলী আকবরের ছেলে সায়েম হোসেন (১০) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো. শিশির (১১)। তারা স্থানীয় কড্ডা সফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্বজনদের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মালেক খসরু খান বলেন, ‘দুপুরে কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদে গোসল করতে যায় তিন শিশু। একপর্যায়ে সাইম ও শিশির পানিতে ডুবে যায়। অপর শিশুর চিৎকারে স্থানীয়রা এসে ডুবে যাওয়া দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ 

ওসি বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এদিকে, দুই শিশুর মৃত্যুতে স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের