প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সড়কের পাশে নেতাকর্মীরা

মাদারীপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ১০:৪৫আপডেট : ১২ আগস্ট ২০২২, ১০:৪৫

পদ্মা সেতু হয়ে সড়কপথে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। সোয়া ৮টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়। 

এদিকে তাকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে। সকাল থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীরা সড়কের বিভিন্ন অংশে আসতে শুরু করেন। পদ্মা সেতুর জাজিরা থেকে শিবচরের দত্তপাড়া এলাকা পর্যন্ত সড়কের পাশে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যানবাহন ও সাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।

জাজিরা থেকে শিবচরের দত্তপাড়া এলাকা পর্যন্ত সড়কের পাশে নেতাকর্মীরা

শিবচরের বাশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি যুবায়ের কাজী বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়ক দিয়ে টুঙ্গিপাড়া গেছেন। তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে এখানে এসেছি।’

ইলিয়াছ আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সভাপতি আবির হোসেন সাদ্দাম বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের যাত্রাকালে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সকাল সাড়ে ৭টা থেকে এখানে অবস্থান করছি।’

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও গেছেন। সফর শেষে আজেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী