ইউপি সদস্যের চেম্বারে মিললো ৪৮ বোতল বিদেশি মদ, গ্রেফতার ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৮:২৫আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৮:২৫

তাড়াইল সদরের এক ইউপি সদস্যের কার্যালয় থেকে ৪৮ বোতল বিদেশি মদ ও ২৫০গ্রাম গাঁজাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাড়াইল থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।  

সংবাদ সম্মলনে ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত (২৫ আগস্ট) ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা সদর বাজারের কাঠপট্টী এলাকায় তাড়াইল-সাচাইল (সদর) ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য সংগ্রাম ভৌমিকের নিজস্ব কার্যালয় থেকে বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে তাড়াইল সদর বাজারের মৃত গৌতম ভৌমিকের ছেলে শান্ত ভৌমিক (২০), হাশেম মিয়ার ছেলে শাহিন মিয়া (৩০) ও সোহেল মিয়া (২২), পিন্টু পালের ছেলে পিয়াস পাল (২৩) এবং মৃত গিয়াস উদ্দিনের ছেলে রাসেল মিয়া(৩২)।

ওসি রফিকুল আরও জানান, জব্দ মদের দাম আনুমানিক এক লাখ ৬২ হাজার টাকা এবং ২৫০গ্রাম গাঁজা দাম তিন হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদক মামলা হয়েছে।  

তবে ইউপি সদস্য সংগ্রাম ভৌমিকের দাবি, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি কিছুই জানি না। আমার চেম্বারের চাবি দুটি। একটি আমার কাছে এবং একটি আমার ভাতিজা শান্ত ভৌমিকের কাছে থাকে।’ 

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের