এক্সপ্রেসওয়েতে ডাকাতি করে ‘পালাতে গিয়ে’ একজনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে (ঢাকা-মাওয়া) ডাকাতি করে ‘পালাতে গিয়ে’ একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন দুই জন। 

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে মহাসড়কের কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মো. রিদয় (১৮) ও ইমাম হোসেন (১৭)। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, তিনি ডাকাত দলের সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকে কেওয়াটখালী এলাকায় এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দেয় ৭-৮ জনের ডাকাতদল। এরপর বিভিন্ন গাড়ি ও যাত্রীদের কাছ থেকে টাকা ও জিনিসপত্র লুট করতে থাকে। ডাকাতদের দায়ের কোপে আহত হন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী যাত্রী হৃদয় ও ইমাম। খবর পেয়ে পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারুফা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। দুই জন ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বলেন, ‘কেওয়াটখালী এলাকায় মহাসড়কে ডাকাতির খবর পেয়ে দ্রুত সেখানে যাই। আমাদের দেখে পালিয়ে যায় ডাকাতদল। এপর ঘটনাস্থল এক ডাকাতের লাশ উদ্ধার করি। তার কাছ থেকে দা উদ্ধার করা হয়েছে। কোমরে সেন্ডেল বাঁধা ছিল। এখনও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

/এসএইচ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী