সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কটিয়াদীর যুবকের

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৮

সৌদি আরবের সড়কে প্রাইভেটকার চাপায় কিশোরগঞ্জের কটিয়াদী জনি মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জিজান শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি মিয়া কটিয়াদী পৌর সদরের বাগরাইট এলাকার বিল্লাল মিয়ার বড় ছেলে।

স্বজনরা জানান, জনি মিয়া সৌদি আরবের জিজান শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। নাইট ডিউটি শেষে রুমে আসেন জনি। পরে হাত মুখ ধুয়ে হোটেল থেকে নাস্তা আনার জন্য বাইসাইকেলে করে বাইরে যান তিনি। পথে পেছন থেকে দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনি মিয়ার সহকর্মী আব্দুল হাকিম এ সংবাদ বাড়িতে পৌঁছান। 

স্বজনরা আরও জানান, ধার-দেনা করে জনি মিয়া মাত্র দেড় বছর আগে পাড়ি জমান সৌদি আরবে। এখনও তার ধার দেনা পরিশোধ হয়নি। এর মধ্যেই তার প্রাণ গেলো সৌদির সড়কে। 

জনি মিয়ার পিতা বিল্লাল মিয়া বলেন, কটিয়াদী বাসস্ট্যান্ডে একটি সাইকেলের দোকানে কাজ করি। অল্প আয় দিয়ে অতি কষ্টে সংসার চলে। দেড় বছর আগে সংসারের স্বচ্ছলতা ফেরাতে ধার-দেনা করে বড় ছেলে জনি মিয়াকে সৌদি আরবে পাঠাই। ছেলের পাঠানো টাকায় ইতোমধ্যে কিছু ধার-দেনা পরিশোধ করা হয়েছে। এখনও অনেক ঋণ রয়ে গেছে। 

তিনি আরও বলেন, ছেলের মৃত্যু আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়েছে। এখন কীভাবে ঋণ শোধ করবো সেই চিন্তাই করছি। সরকারের কাছে দাবি ছেলের লাশটা যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেয়।

কটিয়াদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ দুর্ঘটনায় জনির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি জনির আত্মার শান্তি কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। 

/টিটি/
সম্পর্কিত
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
সৌদিতে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনই নওগাঁর
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল