তালাবদ্ধ ঘরে অতিথির মরদেহ: দম্পতি গ্রেফতার

সাভার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৪২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৭

ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসা থেকে উজির আলী (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এক সপ্তাহ পর হত্যায় জড়িত দম্পতিকে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতর হলেস-কুষ্টিয়ার মিরপুর থানার গোবিন্দপুর গ্রামের মো. টুটুল ওরফে সবুজ (২৪) ও তার স্ত্রী জেসমিন (২০)। আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ জানিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর আশুলিয়ার ডেন্ডাবর এলাকার তাদের ভাড়া বাসায় উজির আলীকে শ্বাসরোধে হত্যার পর ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান সবুজ ও জেসমিন। ঘটনার পর দিন নিহতের ভাই নাজির আলী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন। পরে হত্যার শিকার ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানায়। এ ঘটনায় পুলিশ পলাতক দম্পতিকে গ্রেফতারে অভিযানে নামে। শুক্রবার ঝিনাইদহের সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উজির আলীর সঙ্গে টুটুলের স্ত্রীর সম্পর্ক ছিল। গত ১৭ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বেড়াতে আসেন উজির। রাতে বাড়িতে ফিরে তাদের ‘আপত্তিকর’ অবস্থায় দেখে ফেলেন টুটুল। সেই ক্ষোভে তখনই উজিবকে হত্যা করেন। হত্যার সময় টুটুলকে সহায়তা করেন জেসমিন। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম