যাত্রীবাহী যানবাহন নিয়ে পদ্মায় আটকে আছে ফেরি

রাজবাড়ী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:০২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:০২

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ডুবোচরে আটকা পড়েছে খানজাহান আলী নামের এটি রোরো ফেরি। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা দিয়ে পদ্মা নদীতে সৃষ্ট ডুবোচরে আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় নদীর মাঝে ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে বিকাল ৪টার দিকে ৪টি পণ্যবাহী ট্রাক, ছয়টি যাত্রীবাহী বাস ও ১৩টি ছোট গাড়ি (মাঝারি ট্রাক ও মাইক্রোবাস) নিয়ে বিকাল পৌনে ৫টার দিকে মাঝ নদীতে আটকে পড়ে। ফেরিটি উদ্ধারের জন্য উদ্ধারকারী দুটি জাহাজ ঘটনাস্থলে চেষ্টা চালাচ্ছে। এখনও উদ্ধার সম্ভব হয়নি। ঘটনাস্থলে বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আশা করছি, দ্রুত উদ্ধার করা হবে।

ফেরিতে আটকে পড়া ঢাকা থেকে আসা যশোরগামী যাত্রী মাহফুজ মোবাইল ফোনে বলেন, রাত ৯টা বাজে, ফেরির মধ্যে আটকে আছি। চার ঘণ্টা হয়ে গেছে, এখন ফেরিটি একই স্থানে রয়েছে। জানি না কখন উদ্ধার হবে।

/এফআর/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম