দুই দিনে পদ্মায় মিললো ২ লাশ

রাজবাড়ী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:১৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:১৯

রাজবাড়ীর পদ্মা নদী থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলায় গোদার বাজার এলাকার পদ্মা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আরেক নারীর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজারের পদ্মা নদীর ঘাট এলাকায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। আগের দিন সকাল ১০টার দিকে গোদার বাজার এলাকা থেকে দুই কিলোমিটার ভাটিতে দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। দুই লাশের শরীরের বিভিন্ন অঙ্গ গলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোশারফ হোসেন বলেন, সোমবার অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আজ সন্ধ্যার দিকে আরেকটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ দুটি একদম পচে-গলে গেছে। তবে লাশ দুটির সঙ্গে কোনও সম্পর্ক আছে কি-না তা বলা যাচ্ছে না।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম