বুলেটে নয়, যুবদল কর্মী শাওনের মৃত্যু ইটের আঘাতে: পুলিশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৩

বুলেটে নয়, যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন (২৫) ইটের আঘাতে মারা গেছেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ময়নাতদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি এ তথা জানান।

পুলিশ সুপার বলেন, সেদিন (২১ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচিতে নিজেদের দলীয় কোন্দলের কারণে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। বিএনপি নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ছোড়া ইটের আঘাতে শাওনসহ অনেকে আহত হন। সব ধরনের ডাক্তারি পরীক্ষা, সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তে পরিষ্কার বোঝা গেছে, বুলেটে নয়, মাথার পেছনের দিকে গুরুতর আঘাতে শাওনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতা-কর্মী নিহতের প্রতিবাদে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। বেলা ৩টার দিকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতা-কর্মীসহ কমপক্ষে ৫০ জন আহত হন। 

এ ঘটনায় গুরুতর আহত শাওনকে ওইদিন সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাত ৮টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। শাওন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার সোয়াব আলীর ছেলে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি