মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে ট্রাক উল্টে প্রাণ গেলো দুজনের

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ২২:৪৭আপডেট : ১১ অক্টোবর ২০২২, ২২:৪৭

ঢাকা-আরিচা মহাসড়কের পুকুরিয়া এলাকার একটি ইটভাটার সামনে খুঁটিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও চার জন আহত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে মহাসড়কের পুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক কুড়িগ্রাম সদর উপজেলার রুহুল আমিন (৩০) ও হেলপার জসিম উদ্দিন (১৭)। আহতরা হলেন- সাদিকুর রহমান (২৫), রবিউল ইসলাম (৩০), আশিক (১৭) ও আলামিন (২০)। সবার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকার সাভারের আশুলিয়া থেকে সিমেন্টের খুঁটিবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের পুকুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। 

ঘিওর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার অভিযান চালায়। এই ঘটনায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চালক রুহুল আমিন মারা যান। এ ছাড়া শ্রমিক জসিমকে স্থানীয় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরংগাইল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুজন নিহত ও চার জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অপর তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী