কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, আদালতে ২ আসামির জবানবন্দি

নোয়াখালী প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ০৪:২০আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৪:২০

নোয়াখালীর সদর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় দুই আসামি আশরাফুল ইসলাম পিয়াস (১৯) ও ইয়াসিন আরাফাত লাদেন (১৭) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ আশরাফুল ইসলাম পিয়াসের এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন ইয়াসিন আরাফাত লাদেনের জবানবন্দি নথিভুক্ত করেন।

 গ্রেফতার ৫ আসামি বোরহান উদ্দিন রাকিব (২২), ছোট ভাই আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬), শাহিদ আলম রিমন (১৬) এবং ইয়াসিন আরাফাত লাদেনকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রমোদ চৌধুরী অপর তিন আসামি বোরহান উদ্দিন রাকিব, আরিফুল ইসলাম ও শাহিদ আলম রিমনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডের আবেদন করেন। বিচারক এ বিষয়ে পরবর্তীতে আদেশের দিন ধার্য করছেন। 

নিহত মো. জোবায়ের (১৮) বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগরের কাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে এবং নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল পলিটেকনিকের ছাত্র ছিল। 

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আনসার ক্যাম্প সংলগ্ন চন্দ্রপুর মহল্লার শাহাজাহানের বাড়ির সামনের সড়কের ওপর এ ঘটনা ঘটে। পরে,একই দিন দিবাগত রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ।  

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ভিকটিমের বাবা কামাল উদ্দিন বোরহান উদ্দিন রাকিবকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখপূর্বক ৩/৪ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন। এ হত্যার ঘটনায় বাদশা আলমের ছেলে বোরহান উদ্দিন রাকিবকে মাইজদী থেকে,ছোট ভাই আশরাফুল ইসলাম পিয়াস ও ছোট ভাই আরিফুল ইসলামকে বেগমগঞ্জ থেকে এবং জাহাঙ্গীর আলমের ছেলে শাহিদ আলম রিমনকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে সোমবার সকালে রাকিব নামে এক কিশোরকে থাপ্পড় দেন জোবায়ের। এর জেরে রাকিব, তার ভাই আহাদ ও পিয়াসসহ আরও কয়েকজন কিশোর জোবায়েরকে মারধর করে। এক পর্যায়ে সন্ধ্যায় জোবায়েরের বন্ধু লাদেন মুঠোফোনে তাকে বাসায় থেকে ডাক দেয়। রাত পৌনে ৮টার দিকে কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ সদস্য জোবায়েরকে তাদের ভাড়া বাসার সামনে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাইজদী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

/এলকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের