টাঙ্গাইলে ভোট দিতে পারেনি ৭৩ জনপ্রতিনিধি 

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ২৩:০৭ আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২৩:০৭

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ভোটার তালিকা করার সময় নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম তালিকাভুক্ত না হওয়ায় মধুপুরে ভোট দিতে পারেননি ৭৩ জন জনপ্রতিনিধি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত আসন-১ (মধুপুর-ধনবাড়ী-গোপালপুর) প্রার্থী এবং ছয়টি ইউনিয়নের ৭৩ জনপ্রতিনিধি। সোমবার (১৭ অক্টোবর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনের ভোটার তালিকা করার পর মধুপুর উপজেলার শোলাকুড়ি, অরণখোলা, কুড়াগাছা, মহিষমারা, ফুলবাগ চালা ও আউশনারা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোটার তালিকা থেকে বাদ পড়েন। তবে যেসব জনপ্রতিনিধি পুনরায় নির্বাচিত হয়েছেন তারাই শুধু ভোটার তালিকাভুক্ত হয়েছেন। 

মধুপুরে সদস্য পদে খন্দকার শফি উদ্দিন মনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী-গোপালপুর) সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ আসনে তিন প্রার্থী ফাতেমাতুজ জোহরা (দোয়াত কলম), মাহমুদা খাতুন (হরিণ) ও মোছা. আছমা খাতুন (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন। 

শোলাকুড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আইন উদ্দিন খান বলেন, ‘সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েও জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। নির্বাচনের পর ভোটার তালিকা করা উচিত ছিল।’

টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ভোটার তালিকা করার সময় ওই ছয় ইউনিয়নের নির্বাচন হয়নি। সেজন্য নির্বাচনের পরে যেসব জনপ্রতিনিধিরা পুনরায় নির্বাচিত হয়েছেন শুধুমাত্র তারাই ভোটার তালিকায় ছিলেন। ওইসব ইউনিয়নে যারা নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা ভোটার তালিকাভুক্ত না হওয়ায় ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে: চুয়াডাঙ্গার জেলা পরিষদ প্রশাসক
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম