৯০ টাকার চিনি ১০৫, জরিমানা ১৫ হাজার

ফরিদপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৭:৪২আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৭:৪২

ফরিদপুর শহরের বিভিন্ন চিনির দোকান ও সুপারশপে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়। এ সময় বেশি দামে চিনি বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২২ অক্টোবর) অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শহরের চকবাজার ও ঝিলটুলীতে চিনির পাইকারি এবং খুচরা দোকানে অভিযান চালানো হয়। অভিযানে ৯০ টাকা কেজির চিনি ১০৫ টাকা বিক্রি, ক্রয় রশিদ সংরক্ষণ না করায় চকবাজারের মেসার্স মা স্টোরকে পাঁচ হাজার এবং ঝিলটুলীর একটি সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে চিনির মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ‘সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী খোলা চিনির কেজি ৯০ এবং প্যাকেট চিনি ৯৫ টাকা। কিন্তু ব্যবসায়ীরা খোলা চিনি ১০৫ এবং প্যাকেট চিনি ১১০ টাকায় বিক্রি করছেন। এজন্য দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের একটি দল এবং চকবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম