পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ১৩:১৫আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৩:১৫

উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‌সিত্রাংয়ের প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা বন্দর ব্যবস্থাপক এস এম সাজ্জাদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‌‌‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘাট এলাকায় ভোর থেকে বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস বেড়ে যাওয়ায় নদী উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১৩ লঞ্চ রয়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্য়ালয়ের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, লঞ্চঘাট বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল অব্যাহত রয়েছে।পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১১টি চলাচল করছে। নদী উত্তাল ও স্রোত থাকায় ফেরি পারাপারে বেশি সময় লাগছে। ঘাট এলাকায় পর্যাপ্ত ফেরি থাকলেও যানবাহনের কোনও চাপ নেই।’

/এসএইচ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম