সিত্রাংয়ের প্রভাবে ভেঙে পড়লো ঘর, চাপা পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৯:২৬আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৯:২৬

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হওয়া ঝড়ে গাজীপুরের কাপাসিয়ায় ঘর ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু ও তার বড় ভাই আহত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকাল ৯টায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মারা যাওয়া শিশুর নাম আনিসুর রহমান (৯)। আহত হয়েছে তার ভাই শারীরিক প্রতিবন্ধী আহত আল-আমিন (১১)। তারা কাপাসিয়ার ইকুরিয়া গ্রামের বেলায়েত হোসেন মোল্লার ছেলে। আহত আল-আমিনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, সোমবার সন্ধ্যার পর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব শুরু হলে ইকুরিয়া গ্রামের মনসুরের মাটির ঘর ভেঙে যায়। পাশের বেলায়েত মোল্লার টিনের ঘরও গিয়ে ওই ঘরের ওপর। ঘর ধসে পড়ার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ঘরের টিনের চাল ও মাটি সরিয়ে আনিসুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার ভাইও গুরুতর আহত হয়। এতে তার মা-বাবাও আহত হলেও সেটি গুরুতর নয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘর তৈরি ও অন্যান্য সরকারি সহযোগিতা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী