সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, ফিলিং স্টেশনের চেয়ারম্যানের নামে মামলা

গাজীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ২১:৪৮আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২১:৪৮

গাজীপুর মহানগরের বড়বাড়ী এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে চার জনের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে।

ফিলিং স্টেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় জনের নাম উল্লেখ করে বুধবার (২৬ অক্টোবর) সকালে গাছা থানায় এ মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ ইবনে সাইদ। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন।

মামলায় হাজী ওয়াহেদ আলী ফিলিং স্টেশনের চেয়ারম্যান সালেহীন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রহমান, পরিচালক মোজাম্মেল হক সরকার, শাহরিয়ার মাহমুদ সিয়াম, নুসাইবা আলীম ঐশি, উষা শিখাসহ সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের মালিকসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয় জনকে আসামি করা হয়েছে।

এর আগে ১৩ অক্টোবর সন্ধ্যায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে ঝুঁকিপূর্ণ মেশিনের মাধ্যমে গ্যাস সরবরাহ ও সংরক্ষণ করার সময় কাভার্ডভ্যানবাহী সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়।

তারা হলেন—গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল-আমিন (২৪), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি গ্রামের আজিজুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম (২৮), মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ সুলাইন গ্রামের ফজলু মিয়ার ছেলে মিঠু (২৬) ও চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগরের নাজিম উদ্দিনের ছেলে পারভেজ (৩১)। চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ সিরাজুল ইসলাম টুটুল হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন।

ওসি ইব্রাহীম হোসেন বলেন, ‘ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে ঝুঁকিপূর্ণ মেশিনের মাধ্যমে গ্যাস সরবরাহ ও সংরক্ষণ করাকালে কাভার্ডভ্যানবাহী সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হন পাঁচ জন। এর মধ্যে চার জন মারা যান।’ 

তিনি বলেন, ‘ফিলিং স্টেশন কর্তৃপক্ষের অবহেলা, ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার ও ক্রুটিযুক্ত মেশিন দিয়ে সিলিন্ডারে গ্যাস সরবরাহকালে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের