প্রবাসে স্বামীর আত্মহত্যা, সাবেক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের 

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ০৪:৩৫আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৫:১৭

মালয়েশিয়ায় আত্মহত্যা করা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক প্রবাসীর লাশ শুক্রবার (২৮ অক্টোবর) বাড়ি এসে পৌঁছেছে। জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে প্রবাসীর আত্মহত্যার ঘটনার জন্য সাবেক স্ত্রীকে দায়ী করছেন পরিবারের সদস্যরা। 

মালয়েশিয়া প্রবাসীর ভাই বলেন, সাত ভাই ও তিন বোনের মধ্যে প্রবাসী শ্রমিক ছিলেন তৃতীয়। প্রায় ১৮ বছর আগে তার সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের এক তরুণীর বিয়ে হয়। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। উন্নত জীবনের আশায় প্রায় পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান ওই প্রবাসী। তবে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এর জের ধরেই ভাই আত্মহত্যা করেছেন বলে জানান তিনি। 

তিনি আরও জানান, ছয় মাস আগে সন্তানদের রেখে ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যান প্রবাসী ভাইয়ের স্ত্রী। তবে সন্তানদের দিকে চেয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তার ভাই। পরে সন্তানদের চিন্তা এবং টাকার শোকে মালয়েশিয়া আত্মহত্যার পথ বেছে নেন তার ভাই। 

এদিকে তালাক সংক্রান্ত একটি এফিডেভিটে প্রবাসীর স্ত্রী দাবি করেন, ছোট সন্তান জন্মের পর থেকে যৌতুকের জন্য তাকে অত্যাচার নির্যাতন করে মৌখিকভাবে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন স্বামী। পরে আবারও সংসার করবেন বলে ফিরিয়ে নেন স্ত্রীকে। এর প্রায় এক বছর পর স্বামী বিদেশে চলে যান। বিদেশ যাবার পর চার বছর স্ত্রীর কোনও খোঁজ নেননি তিনি, এমনকি ভরণপোষণও দেননি। এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার-নির্যাতন করে সন্তানদেরকে রেখে বাড়ি থেকে তাকে বের করে দেন। এ অবস্থায় প্রায় তিন মাস আগেই স্বামীকে তালাক দেন তিনি।

তালাক সংক্রান্ত এফিডেভিটের একদিন পর অর্থাৎ ২৫ জানুয়ারি বিয়ে সংক্রান্ত এফিডেভিট করেন তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি