পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে বিদেশফেরত প্রবাসীদের ৮ সদস্যের প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১৪:১৩আপডেট : ২২ জুন ২০২৫, ১৪:১৩

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চলাকালীন সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাতে জেলবন্দিদের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের আট সদস্যের প্রতিনিধিদল। রবিবার (২২ জুন) দুপুর দেড়টায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দীর্ঘ আলাপের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমিরাতফেরত প্রবাসী ছগির তালুকদারের নেতৃত্বে এ প্রতিনিধিদল সেখানে যায়।

এ সময় ছগির তালুকদার বলেন, ‘পুলিশের অনুরোধে আমরা আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছি। তবে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনরত সবাইকে বার্তা দিয়েছি, আমরা মন্ত্রণালয় থেকে না আসা পর্যন্ত তারা যেন রাজপথে থাকে।’

এদিকে, প্রতিনিধিদল যাওয়ার পর আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে দুপুরের খাবারের আয়োজন করলে পুলিশ তাদের একপাশ করে দেয়।

এর আগে, রবিবার সকাল থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাতফেরত প্রবাসী ও জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। এর এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে আধা ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেনআন্দোলনকারীরা।

/এসও/আরকে/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের