শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১৯:২৮আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৯:২৮

রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে লালন শেখ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার মৃত পরান শেখের ছেলে। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে বৃদ্ধকে গ্রেফতার করা হয়। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৪টার দিকে অভিযুক্ত শিশুটিকে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির কাছে পশ্চিম পাশে স্থানীয় ফরিদ চৌধুরীর নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে যায়। এ সময় ধর্ষণের চেষ্টা করে। এমন সময় প্রতিবেশী এক নারী বিষয়টি দেখতে পান। তাকে দেখে বৃদ্ধ দৌড়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশী বাড়ি গিয়ে স্কুলছাত্রীর মায়ের কাছে গিয়ে বিষয়টি বলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আমীরুল হক বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত পরীক্ষা না করে আগেই কিছু বলা সম্ভব হবে না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সোমবার রাতে মৌখিকভাবে ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে রাজবাড়ী জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে উভয় পরিবারের মধ্যে পূর্ব থেকে বিরোধ রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী