ঘুমন্ত শিশুপুত্রকে গলা কেটে হত্যা, বাবা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ১৩:০২আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৩:০২

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিজের তিন বছরের সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগে মো. কাজল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) রাত ১০টায় উপজেলার জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (৬ নভেম্বর) সকালে শিশু সোলাইমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার কাজল জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মিয়া জানান, রাত ১০টার দিকে কাজলের স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন। এ সময়ে বাড়ি ফিরে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। এরপর ব্লেড দিয়ে গলা কেটে ঘুমন্ত শিশুপুত্র সোলাইমানকে হত্যা করেন। আশপাশের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, সোলায়মানের লাশ পড়ে আছে। এরপর ঘরে থাকা কাজলকে আটক করে পুলিশে খবর দেন তারা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করেছে। সোলাইমানের চাচা বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। গ্রেফতার কাজলকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী