আড়িয়াল খাঁর পাড়ে হবে এশিয়ার সবচেয়ে বড় ‘খেলার শহর’

মাদারীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ২১:০৬আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫:৩৩

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের পাড়ে এবং ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরে তিন হাজার একর জমিতে এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এটি করা হবে।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরের প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘আড়িয়াল খাঁ নদ সংলগ্ন এলাকায় শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে সমীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেলে, কোথায় কোন কোন স্থাপনা নির্মাণ করা হবে হবে তা নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রকল্পটি শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, এশিয়ার মধ্যে একটি আইকনিক স্থাপনা হবে। এখানে অলিম্পিক ইভেন্ট, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবই থাকবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাঠ, জিমনেসিয়াম, গলফ, আবাসন ব্যবস্থাসহ সবকিছু এখানে থাকবে। শুধু ক্রিকেট ও ফুটবলের মাঠই নয়, প্র্যাকটিস মাঠও আলাদা থাকবে। সব ধরনের খেলার ইনডোর প্র্যাকটিস মাঠ এখানে থাকবে। এখানে বিশ্বমানের স্পোর্টস সিটি গড়ে তোলা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. সেলিম প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী