মাহফিলের খিচুড়ি খেয়ে একজনের মৃত্যু, অসুস্থ ২ শতাধিক

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১৩:৪০ আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৩:৪৮

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মিলাদ মাহ‌ফি‌লের খিচু‌ড়ি খে‌য়ে দুই শতাধিক নারী-পুরুষ ডায়‌রিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রা‌হেলা বেগম (৯৩) নামে এক বৃদ্ধা। খিচুড়ি খাওয়ার পর ডায়‌রিয়া আক্রান্ত হ‌য়ে মঙ্গলবার (১৫ ন‌ভেম্বর) দিবাগত রা‌তে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

রাহেলা বেগম উপ‌জেলার আ‌টিয়া ইউ‌নিয়‌নের গ‌জিয়াবা‌ড়ি গ্রা‌মের মৃত বিশা চৌধুরীর স্ত্রী। ডায়‌রিয়া রোগী বাড়তে থাকায় ওই এলাকায় স্বাস্থ্য বিভাগ থে‌কে জরুরি মে‌ডি‌ক্যাল টিম পাঠা‌নো হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, গত রবিবার গড়িয়াবাড়ী গ্রামের বাসিন্দা আক্কাছ আলীর বাড়িতে মিলাদ মাহফিল শেষে খিচুড়ি বিতরণ করা হয়। যারা খিচুড়ি খেয়েছেন তাদের অধিকাংশই ভোর থেকে ডায়রিয়ায় আক্রান্ত হন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন শিশুসহ দুই শতাধিক নারী-পুরুষ। এর মধ্যে এক বৃদ্ধার মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম গজিয়াবাড়ী এলাকার আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে ডায়রিয়া আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশরাফুল আলম বলেন, ‌‘খিচুড়ি খেয়ে এ পর্যন্ত শিশুসহ ২৭০ জন নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের চিকিৎসা দিচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৩-১৪ জন ভর্তি রয়েছেন। বেশ কয়েকজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে ৯৩ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।’

আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, রবিবার রাতে খিচুড়ি খাওয়ার পর গ্রামের শিশুসহ অনেক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাহেলা বেগম নামে গজিয়াবাড়ি গ্রামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘খিচুড়ি খেয়ে অসুস্থ হওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।’

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকা মেডিক্যালে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
চিকিৎসার রেফারেল কমিশনকে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হোক
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম