আশুলিয়ায় মেডিক্যাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ১৩:১১আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৩:১১

সাভারের আশুলিয়ায় মাইগ্রেশনের দাবিতে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। শনিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এই অবরোধ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তারা ২০১৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। ভর্তির পর থেকেই কর্তৃপক্ষকে বলেছেন কলেজ ঠিক করতে। এছাড়া বিএমডিসির রেজিস্ট্রেশন তাদের করে দিতে হবে। তারা এমডির সঙ্গে অনেকবার বসতে চেয়েছেন। কিন্তু এমডি বসবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তারা বলেন, ‘এই মেডিক্যাল কলেজে আমরা ১৫ লাখ টাকা খরচ করে ভর্তি হয়েছি। কিন্তু এখানে কোনও রোগীই নেই। আমাদের পর্যাপ্ত শিক্ষাদানে ব্যর্থ এই কলেজ। আমরা সরকারের হস্তক্ষেপে আমাদের মাইগ্রেশন চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কেই বসে থাকবো।’

আন্দোলনরত শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমরা আজ মাইগ্রেশনের দাবিতে সড়কে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কেই থাকবো। আমরা মাইগ্রেশনের অথরিটির জন্য প্রতিষ্ঠানের এমডিকে চাই।’

এ ব্যাপারে নাইটিংগেল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রুহুল কবির রুমি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী