দুই পক্ষের সংঘর্ষে আহত ওসি, পাঠানো হলো পঙ্গু হাসপাতালে

মাদারীপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ০৯:৩৬আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৯:৩৭

মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ জন আহত হয়েছেন।

রবিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওসি শামীম হোসেনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। দুই জনের কর্মী-সমর্থকদের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে গতকাল দুপুরে ফাঁসিয়াতলা এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কালকিনি থানার ওসি শামীম হোসেনসহ পুলিশের একটি দল। পরে বিকালের দিকে উভয়পক্ষের লোকজন বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বোমার আঘাতে আহত হন ওসি শামীম হোসেন ও এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের আরও ৮ জন। আহত ওসিকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওসিকে বিকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেফতার আতঙ্কে আহতরা কেউ সরকারি কোনও হাসপাতালে ভর্তি হয়নি বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি শামীম হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেও তাদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়নি।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান জানান, ওসি শামীম হোসেনের বাঁ পায়ে বোমার ক্ষত চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি