ইউপি সদস্যের হাত-পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১০:৩১আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১০:৩২

মাদারীপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মান্নান খালাশী (৫০) নামে এক ইউপি সদস্যের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ নভেম্বর) রাত ৮টায় সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

মান্নান খালাশী পেয়ারপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও পেয়ারপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও আহতের পরিববার সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ঘটকচর বাজার থেকে পেয়ারপুর গ্রামের বাড়িতে আসছিলেন মান্নান। এ সময় এলাকার আলী ইসলাম তালুকদারের বাড়ি সংলগ্ন সেতুর কাছে এলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। এ সময় ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মান্নান খালাশীর মেয়ে লিমা আক্তার বলেন, ‘আমার বাবাকে রাতের আঁধারে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। পুলিশ ও প্রশাসনের কাছে দাবি করছি, আমরা যেন এই ঘটনার সুষ্ঠু বিচার পাই।’

তিনি আরও বলেন, ‘আমার বাবার যে অবস্থা, তিনি এখন বাঁচেন নাকি মারা যান সেটি নিয়েই আমরা বেশি চিন্তিত। আমরা তার সুচিকিৎসা করানোর চেষ্টা করছি।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনাটি শোনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আমরা ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী