হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৬:৫৫আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬:৫৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের তিন তলা থেকে লাফিয়ে পড়া মনোয়ার হোসেন (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি জেলার হালুয়াঘাট উপজেলার উয়াপাড়া এলাকার মো. শরিফ মিয়ার ছেলে।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডের সামনের বারান্দার তিন তলা থেকে লাফিয়ে পড়ে মারা যান তিনি।

হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার ওয়ায়েজ উদ্দিন ফরাজি বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোয়ার হোসেন ক্যানসারসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল। তবে কী কারণে তিনি লাফিয়ে পড়ে মারা গেছেন বিষয়টি এখনো জানা যায়নি। এই ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলামকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে মৃত্যুর মূল কারণ।

হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের সার্জারি ইউনিট-২ ভর্তি হন তিনি। পরদিন ১৪ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিট-৫ এ স্থানান্তর করা হয়। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের