মানিকগঞ্জে যুবদলের যুগ্ম আহ্বায়কসহ দুজন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১৬:৩০আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৬:৩০

ককটেল বিস্ফোরণ করে নাশকতা সৃষ্টির অভিযোগে মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজসহ যুবদল কর্মী জামাল উদ্দিন আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) রাতে বেউথা এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। মাসুদ পারভেজ জেলা ছাত্রদলের সাবেক সভাপতিও ছিলেন।

সদর থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং একই জায়গা থেকে অবিস্ফোরিত চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বেউথা এলাকা থেকে মাসুদ পারভেজ এবং তার অনুসারী জামাল উদ্দিনকে আটক করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের খোসাসহ চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ এবং জামাল উদ্দিনসহ বিএনপির সহযোগী সংগঠনের প্রায় ১৫ জন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের সবার বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। উদ্ধার করা ককটেল নিষ্ক্রিয় করতে ঢাকার স্পেশাল বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।

এদিকে, যুবদল নেতা গ্রেফতার প্রসঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার দাবি করেন, বিএনপির ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশ বিঘ্নিত করতে সরকার পরিকল্পিতভাবে  মিথ্যা মামলা সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করছে। নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানাই।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী